যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। অমৃতবাজার মাগুরা ও নগর একাদশ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন।
৮ নভেম্বর শনিবার দুপুর ২.৩০মি.ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন যশোর -২ (চৌগাছা- ঝিকরগাছা)আসনে বিএনপি’র মনোনিত ধানের শীষের প্রার্থী ঝিকরগাছা উপজেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নী ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ খোরশেদ আলম, সাহারা জামান হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক, ঢাবি’র মেধাবী ছাত্র সংগঠক আশফাকুজ্জামান খান রনি,
উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আরাফাত কল্লোল,ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহজাহান আলী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ মতিয়ার রহমান, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মীর আফরোজ মনা,
মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক এ্যাডঃ মোঃ আব্দুর রহমান আব্দার,সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ।
দর্শক শ্রোতারা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলাটি অত্যন্ত আনন্দের সাথে উপভোগ করেন। এ খেলায় নগর একাদশ ট্রাইবেকারে ৫- ৪ গোলে অমৃত বাজার মাগুরা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ ট্রফি নিজেদের ঘরে তুলে নেন।

Leave a Reply