কেশবপুরে ভবনের জানালার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে ৮ নভেম্বর দুপুর ২টার দিকে কেশবপুর শহরের প্রেস ক্লাবের নিকট যশোর–সাতক্ষীরা সড়কের পাশে একটি চারতলা ভবনের তৃতীয় তলায় জানালার কাজ করার সময় মনিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা খানপুর গ্রামের আব্দুল আজিজ সরদারের ছেলে তুহিন হোসেন (৪০)
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনা স্থানে মারা যান। এসময় তার সাথে কথা একই গ্রামের আব্দুল আজিজ গাজীর ছেলে আবু সাইদ (৩৫) এবং কেশবপুর উপজেলার ভোগতি গ্রামের রাজিব হোসেনের ছেলে সিয়াম হোসেন (২০) ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে তুহিনসহ তিন শ্রমিক ভবনের তৃতীয় তলায় জানালার স্লাইডিং গ্লাস বসানোর কাজ করছিলেন। এসময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পর্শ লাগলে তুহিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে কেশবপুর ফায়ার সার্ভিস ইউনিটের কর্মীরা ও সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন এবং আহতদের হাসপাতালে পাঠান।
কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু এবং দুইজন আহত হওয়ার ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply