যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর শনিবার সকাল ১০টায় ঐতিহ্যবাহী বিএম হাইস্কুল মাঠে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন।
তিনি শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসাবে গড়ে তুলতে হবে।যেন দেশ ও জাতির কল্যাণে নিবেদিত প্রান হিসাবে কাজ করতে পারে। শুধুমাত্র পূথিগত শিক্ষা নয়, সুনাগরিক হিসাবে আমাদের শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান নির্ভর শিক্ষা দান করতে হবে। তিনি আরও বলেন ,প্রযুক্তিগত জ্ঞানঅর্জনের বিকল্প নেই।
মোবাইলের অপব্যবহার ও মাদকাসক্তি কোনোভাবেই যেন কোমলমতি শিক্ষার্থীদের জীবন ধ্বংস করতে না পারে সে বিষয়ে অভিভাবকসহ সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন। মানসম্মত লেখাপড়া প্রতিষ্ঠানের অগ্রগতি ও উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে অভিভাবক ও দাতা সদস্য হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সুলতান মাহমুদ।
এ সময় বক্তব্য রাখেন, অভিভাবক মুরাদুন্নবী মুরাদ, ইসমাইল হোসেন সোহাগ, মাসুদুর রহমান, শাহাজাহান কবির, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমুল আলম, সহকারী শিক্ষক বেনজির আহমেদ, তৌহিদুল ইসলাম ও জিল্লুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থী সহ দেড়সহস্রাধিক অভিভাবক ।

Leave a Reply