1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বেনাপোলে তুচ্ছ ঘটনায় হাতাহাতির পর ককটেল বিস্ফোরণ,এলাকায় আতঙ্ক

  • শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

বেনাপোলে তুচ্ছ ঘটনায় হাতাহাতির পর ককটেল বিস্ফোরণ,এলাকায় আতঙ্ক

যশোর অফিস :

যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাতাহাতির পর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেনাপোল পোর্ট থানার ৪ নম্বর বেনাপোল ইউনিয়নের পোড়াবাড়ী ডুবপাড়া মোড়ে ঘটনাটি ঘটে।

উত্তর কাগজপুকুর গ্রামের মোটরসাইকেল আরোহী সুমন (৩০) ও সুমন মিয়া (৩২) পোড়াবাড়ী হয়ে কাগজপুকুরের দিকে যাচ্ছিলেন।

এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয় দুই যুবক সাগর (২০) ও পারভেজ (২২) সাইড না দেওয়ায় সুমন মোটরসাইকেল থামিয়ে সাগরকে চড় মারেন।

এতে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে উভয়েই ঘটনাস্থল ত্যাগ করেন। কিছুক্ষণ পর সুমন তার এলাকার কয়েকজনকে নিয়ে আবার ঘটনাস্থলে ফিরে আসেন এবং প্রতিপক্ষ সাগর ও পারভেজকে খুঁজতে থাকেন।

তাদের না পেয়ে তারা প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে ক্ষতিসাধন করেন এবং পোড়াবাড়ী মোড়ে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটান। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেনাপোল পোর্ট থানা পুলিশ জানায়,বিস্ফোরণের পর পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে নজরদারি অব্যাহত রেখেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews