1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

জামিনে বেরিয়ে ফের হুমকি-ধামকি জীবনাশঙ্কায় যশোরে এক অসহায় নারী

  • শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

জামিনে বেরিয়ে ফের হুমকি-ধামকি
জীবনাশঙ্কায় যশোরে এক অসহায় নারী

যশোর অফিস :

স্বপ্না রানী ঘোষ (৫৫) নামে এক অসহায় নারীকে মারধরের পর জামিনে বের হয়ে আসামিরা ফের হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ মিলেছে।

বর্তমানে ওই নারী জীবনাশঙ্কায় রয়েছেন।

শুক্রবার ( ৭ নভেম্বর) সকালে আসামিরা যশোর সদরের লেবুতলা ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামে তার বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেন।

স্বপ্না রানী ঘোষের মেয়ে ফাল্গুনী ঘোষ জানান, গত ২ নভেম্বর রাতে পূর্ব শত্রুতার জেরে তার শাশুড়ি স্বপ্না রানী ঘোষকে একই এলাকার তিন ভাই চিত্ত ঘোষ, মদন ঘোষ,

মোহন ঘোষ এবং তাদের দুই ছেলে সজীব ঘোষ ও স্বরূপ ঘোষসহ নারীরা লাঠিসোটা, লোহার রড ইত্যাদি দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করেন। ওই সময় তার কাছ থেকে সোনার গহনা, মোবাইলফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

সেইরাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এবং রাতেই তারা যশোর কোতোয়ালি থানার পুলিশকে বিষয়টি অবহিত করেন।পরদিন ৩ নভেম্বর মারপিট ও লুটের ঘটনায় তাদের নামে মামলা করা হয়।

এদিকে, আসামিরা আদালত থেকে জামিনে বের হয়ে শুক্রবার সকাল ১১ টার দিকে ফের স্বপ্না রানীর উপর চড়াও হন। তাদের সাথে বাইরের লোকজনও ছিল। অসহায় ওই নারী এখন জীবনাশঙ্কায় রয়েছেন।

স্বপ্না রানী ঘোষ যশোর সদরের লেবুতলা ইউনিয়নের বীরনারায়ণপুর গ্রামের জগদীশ ঘোষের স্ত্রী। জগদীশ ঘোষ পেশাগত কারণে দিনের বেশিরভাগ সময় বাইরে থাকেন। বাড়িতে অন্য কেউ না থাকায় আসামিরা তার বড় ধরনের ক্ষতি করতে পারেন বলে আশঙ্কা করছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews