1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

বাঘারপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেন, শহীদ জিয়ার আদর্শ আজও বাংলাদেশের গণতন্ত্রের প্রেরণা

  • শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

বাঘারপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব 

শহীদ জিয়ার আদর্শ আজও বাংলাদেশের গণতন্ত্রের প্রেরণা

বাঘারপাড়া প্রতিনিধি :

যশোরের বাঘারপাড়ায় যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের চৌরাস্থায় আয়োজিত আলোচনা সভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতির ইতিহাসে এই দিনের তাৎপর্য তুলে ধরেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের দলীয় প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব।

তিনি বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক সেনা ও জনতার ঐক্য দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় মাইলফলক হয়ে আছে। আজও তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে লিপ্ত।

তিনি আরও বলেন, ৯০-এর দশক থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র বারবার হুমকির মুখে পড়েছে। কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথেই আমরা স্বাধীনতা ও জনগণের অধিকার রক্ষায় কাজ করে যাচ্ছি। ধানের শীষ হচ্ছে মানুষের মুক্তির প্রতীক,সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে নেমে এই প্রতীককে বিজয়ী করতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির আহম্মেদ সিদ্দিকী বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরে আলম সিদ্দিকী সোহাগ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু।

বক্তারা বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দেশের ইতিহাসে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার প্রতীক। তারা বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নিয়ে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা ও পৌর পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। পুরো এলাকা জিয়ার সৈনিক এক হও ও ধানের শীষে ভোট দিন শ্লোগানে মুখর হয়ে ওঠে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews