1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ইসকন নিষিদ্ধের দাবিতে যশোরে আহলে হাদীছ আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

  • শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ইসকন নিষিদ্ধের দাবিতে যশোরে আহলে হাদীছ আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

যশোর অফিস :

হিন্দুত্ববাদী সংগঠন ইসকন (ISKCON) নিষিদ্ধের দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) জুম্মার নামাজ শেষে প্রেসক্লাব যশোরের সামনে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ আহলে হাদীছ আন্দোলন ও বাংলাদেশ আহলে হাদীছ যুব সংঘ, যশোর জেলা শাখা।

আয়োজিত মানববন্ধনে বিভিন্ন উপজেলা থেকে আসা সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে ইসকনের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন“ইসকন হটাও, দেশ বাঁচাও,অহির বিধান কায়েম কর,ধর্মীয় উসকানি বন্ধ করো” ইত্যাদি।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আহলে হাদীছ যশোর জেলা শাখার সভাপতি খলিলুর রহমান। বক্তব্য রাখেন আহলে হাদীছ যুব সংঘের সভাপতি মাওলানা আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুনুর রশিদ, আহলে হাদীছ যশোর জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আকবর হোসাইন প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশে প্রায় চার কোটি আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষ বসবাস করেন—তারা কখনোই ইসকনের ধর্মীয় উসকানিমূলক কর্মকাণ্ড মেনে নেবেন না। বক্তারা অভিযোগ করেন, ইসকন দেশের ভেতরে সাংস্কৃতিক কর্মসূচির আড়ালে ধর্মীয় বিভাজন ও রাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। তাঁরা আরও বলেন, “দেশে যত ধরনের সাম্প্রদায়িক উস্কানি বা বিশৃঙ্খলা দেখা যায়, তার পেছনে ইসকনের সংশ্লিষ্টতা অস্বীকার করা যায় না।

আহলে হাদীছ নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসকনের কার্যক্রমের বিরুদ্ধে তদন্ত পরিচালনা করে দ্রুত সংগঠনটি নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা দাবি করেন, এই সংগঠন বিদেশি অর্থায়নের মাধ্যমে দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করছে।

বক্তারা আরও বলেন, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি যেন দেশে কোনো ধর্মীয় বিদ্বেষ ছড়ানো না হয়, এবং যারা ইসলামবিরোধী কর্মকাণ্ড করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews