1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে গভীর রাতে বাড়িতে ডাকাতি,দুই লাখ টাকা ও ১০ ভরি গহনা লুট

  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

যশোরে গভীর রাতে বাড়িতে ডাকাতি,দুই লাখ টাকা ও ১০ ভরি গহনা লুট

যশোর অফিস :

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ভায়না দোরাস্তা মোড়ে এক বাড়িতে গভীর রাতে ডাকাতি হয়েছে। মঙ্গলবার রাত আড়াইটার দিকে ৭/৮ জনের সশস্ত্র ডাকাতদল বাড়ির সদস্যদের জিম্মি করে নগদ দুই লাখ টাকা ও প্রায় ১০ ভরি সোনার গহনা লুট করে নিয়ে গেছে।

গৃহবধূ হাবিবা রহমান জানান, ডাকাতি ঘটনার সময় বাড়িতে তিনি, তাঁর স্বামী শেখ হাবিবুর রহমান ও মাদ্রাসাপড়ুয়া মেয়ে রওহা জান্নাত ছিলেন। রাত আড়াইটার দিকে ঘরের ভেতরে আলো জ্বলতে দেখে তাঁর ঘুম ভাঙে।

তখন দেখেন, কয়েকজন মুখোশধারী লোক ঘরের ভেতরে দাঁড়িয়ে আছে। তিনি জানতে চাইলে তারা নিজেদের ডাকাত বলে পরিচয় দেয় এবং চুপচাপ থাকতে হুমকি দেয়। পরে মা ও মেয়েকে কম্বলের নিচে মুখ ঢেকে শুয়ে থাকতে বাধ্য করে।

হাবিবা রহমান বলেন, পাশের ঘরে থাকা তাঁর শারীরিক প্রতিবন্ধী স্বামীর চোখ, হাত ও পা বেঁধে ফেলে ডাকাতরা। এরপর বাড়ির বিভিন্ন কক্ষে তছনছ চালিয়ে আলমারি ভেঙে টাকা ও গহনা নেয়।

প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতরা বাড়িতে অবস্থান করে। ভোর সাড়ে চারটার দিকে তারা চলে যায়। পরে চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশকে খবর দেয়।

ঘটনা জানাজানি হলে প্রথমে চানপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে যশোরের পুলিশ সুপার রওনক জাহান,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) আবুল বাশার, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান এবং ডিবির ওসি মঞ্জুরুল হক ভূঞা ঘটনাস্থল পরিদর্শন করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান বলেন,“ডাকাতদল বাড়ির পেছনের দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে।

পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও গহনা লুটের অভিযোগ পাওয়া গেছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ঘটনাটির তদন্ত চলছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews