1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণের অনুমোদনের দাবিতে মানববন্ধন

  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

যশোরে পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণের অনুমোদনের দাবিতে মানববন্ধন

যশোর অফিস :

পুকুর শ্রেণির জমিতে বাড়ির নকশা (প্লান) অনুমোদনের দাবিতে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে যশোর পৌরসভা চত্বরে ‘আবাসভূমি শ্রেণি সংশোধন আন্দোলন কমিটি, যশোর’-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন।

আন্দোলন কমিটির সদস্য আব্দুল মতিনের নেতৃত্বে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে বক্তারা বলেন, জমি ক্রয়ের সময় ‘পুকুর শ্রেণি’ হিসেবে শ্রেণিবিন্যাস থাকা সত্ত্বেও সেখানে ভবন নির্মাণে কোনো সরকারি বাধা ছিল না।

অনেকে পৌর কর্তৃপক্ষের মৌখিক অনুমতি নিয়ে ভবন নির্মাণও শুরু করেছিলেন। কিন্তু ২০২২ সালে হঠাৎ করে পৌরসভা কর্তৃপক্ষ জানায়, পুকুর শ্রেণির জমিতে আর প্লান অনুমোদন দেওয়া সম্ভব নয়। এরপর থেকে জমির মালিকদের সব নির্মাণকাজ বন্ধ হয়ে যায়।

বক্তারা অভিযোগ করেন, এই সিদ্ধান্তের ফলে কেবল কয়েকজন নয়, যশোর পৌর এলাকার শত শত জমির মালিক বিপাকে পড়েছেন। তিন বছরে এমন ক্ষতিগ্রস্তের সংখ্যা সহস্রাধিক হয়েছে বলে তারা জানান। অনেকেই ঋণ নিয়ে জমি কিনে বাড়ি নির্মাণ শুরু করেছিলেন। এখন সেই ঋণ শোধ করাও সম্ভব হচ্ছে না, আবার জমি বিক্রিও করা যাচ্ছে না। ফলে তারা চরম আর্থিক সংকটে ভুগছেন।

আন্দোলনকারীরা বলেন, জমির শ্রেণি সংশোধন ও পুকুর শ্রেণির জমিতে ভবন নির্মাণের অনুমতি পুনর্বহাল করা না হলে, সরকার যেন এই জমিগুলো অধিগ্রহণ করে নেয়,এ দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া জমির মালিকরা বলেন, “আমরা কোনো অবৈধ কিছু চাই না, শুধু আমাদের বৈধ জমিতে ঘর বানানোর অধিকার ফিরিয়ে দিন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews