1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ছুরিকাঘাত, টাকা ও সোনা ছিনিয়ে নেয়ার অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা

  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ২০ বার পড়া হয়েছে

যশোরে ছুরিকাঘাত, টাকা ও সোনা ছিনিয়ে নেয়ার অভিযোগে নয়জনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস :

যশোরে এক যুবককে ছুরিকাঘাত করে জখম ও টাকা এবং সোনার গহনা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ওয়ার্ড যুবদল সভাপতিসহ নয়জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। সোমবার রাতে মামলাটি করেছেন বলাডাঙ্গা গ্রামের আকরাম হোসেনের স্ত্রী রেবেকা খাতুন।

আসামিরা হলেন, রামনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও বলাডাঙ্গা শ্রীকান্তনগর গ্রামের সাইফুল মোড়ল, একই গ্রামের নজরুল মোড়ল, আরিফুল ইসলাম, ইসমাইল, সিহাব, ইমরান, ইমন, নয়ন ও আশিক।

মামলায় বাদী উল্লেখ করেন, তার ছেলে নাইমুল হোসেন একটি কোম্পানিতে চাকরি করেন। অন্যদিকে আসামিরা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। নাইমুল এসব কাজে বাধা দেওয়ায় তাদের সঙ্গে শত্রুতা শুরু হয়। এর জেরে আসামিরা দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন।

গত ২৭ অক্টোবর রাত আটটার দিকে নাইমুল বলাডাঙ্গা গোবিন্দ মোড়ে বসে ছিলেন। এমন সময় আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। এসময় সাইফুল তার ছেলেকে একের পর এক ছুরিকাঘাত করে, অন্যরা রড দিয়ে পিটিয়ে পকেটে থাকা ৪৯ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।
রেবেকা ছেলেকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও মারধর করে আহত করা হয় এবং তার গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়।

পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে আসামিরা হত্যার হুমকি দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা নাইমুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে এ বিষয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ জানান, ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের আটকের জন্য অভিযান চলছে। এদিকে, রেবেকার দাবি সাইফুল যুবদল সভাপতি হওয়ায় ক্ষমতার প্রভাব খাটাচ্ছেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews