1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যবিপ্রবিতে অনুজীববিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

যবিপ্রবিতে অনুজীববিজ্ঞান বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

যশোর অফিস :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অনুজীববিজ্ঞান (এমবি) বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ফুল, সম্মাননা স্মারক, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এ আয়োজন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “বিশ্ববিদ্যালয় হলো মানুষ তৈরির কারখানা। এখানে শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও মানবিক গুণসম্পন্ন দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলা হয়। তোমরা আধুনিক শিক্ষা ও গবেষণায় উৎকর্ষ অর্জনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে এই বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দেবে,এটাই আমাদের প্রত্যাশা।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু ডিগ্রি নিলেই হবে না, প্রত্যেককে দক্ষ ও গুণগতমানসম্পন্ন অনুজীববিজ্ঞানী হতে হবে। জীবনের লক্ষ্য নির্ধারণ করে সময়কে কাজে লাগাতে হবে। ভালো বন্ধু নির্বাচন করো, কারণ একজন ভালো বন্ধু জীবনের পথপ্রদর্শক।

অনুষ্ঠানে অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া বক্তব্য দেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, সহকারী প্রক্টর মোঃ ইমান আলী ও প্রভাষক মোঃ শামিনুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাবিনা সুলতানা নওরিন ও নাদিয়া ফাইজুরা হাফসা। সন্ধ্যায় শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews