1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে ব্যাটারি চালিত রিকশা ছিনতাই চেষ্টায় যুবক আটক

  • মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

যশোরে ব্যাটারি চালিত রিকশা ছিনতাই চেষ্টায় যুবক আটক

যশোর অফিস :

যশোর শহরে ব্যাটারি চালিত রিকশা ছিনতাইয়ের চেষ্টা করতে গিয়ে ইফতেখার আলম পরশ (৪৬) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় পারভেজ (৪৪) নামে আরেক জন পালিয়ে যায়। ঘটনাটি সোমবার দুপুরে শহরের রেল রোড, আদ-দ্বীন হাসপাতালের সামনে ঘটে। পুলিশ কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছে।

আটক পরশ শহরের বেজপাড়া গুড়গোল্লার মোড়ের মৃত খোরশেদ আলমের ছেলে। পারভেজ একই এলাকার জহিরুল হকের ছেলে।

ভুক্তভোগী শাহীন গাজী, মনিরামপুরের মাছনা গ্রামের মৃত ইউনুস গাজীর ছেলে, জানান, তিনি শহরতলীর মুড়লী খাঁ পাড়ার একটি বাড়িতে ভাড়া থাকেন এবং ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে শহরের নোভা মেডিকেল হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন পরশ ও পারভেজ রিকশা ভাড়া নিয়ে বিভিন্ন স্থানে ঘোরাতে থাকে।

বেলা দেড়টার দিকে আদ-দ্বীন হাসপাতালের সামনে পৌঁছালে তারা রিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। শাহীন বাধা দিলে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসে এবং পরশকে আটক করে। পরে পুলিশ এসে তাকে আটক করে এবং রিকশা জব্দ করে থানায় নিয়ে যায়।

কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, পরশের বিরুদ্ধে রিকশা ইজিবাইক ছিনিয়ে নেওয়ার আরও অভিযোগ রয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews