1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সিলেটে গ্রেফতারের প্রতিবাদে যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

  • মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

সিলেটে গ্রেফতারের প্রতিবাদে যশোরে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

যশোর অফিস :

সিলেটে ব্লক রেইড দিয়ে বাসদ অফিস থেকে ২২ জন শ্রমিক নেতা–কর্মী ও সিপিবি নেতা অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমনসহ মোট ৩৭ জন নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা কমিটি এক বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাম গণতান্ত্রিক জোট যশোর জেলার সমন্বয়ক ও বাসদ নেতা কমরেড হাসিনুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের নেতা কমরেড ইকবাল কবির জাহিদ,

বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলা সম্পাদক কমরেড তসলিম উর রহমান, সিপিবি যশোর জেলা সভাপতি কমরেড মাহবুবুর রহমান মজনু, বাসদ নেতা কমরেড আলাউদ্দিন, রিকশা শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল জলিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাশেদ খান ও ইমরান হোসেন প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ও জোটের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু।

সমাবেশে কমরেড ইকবাল কবির জাহিদ বলেন, “২৪ জুলাইয়ের অভ্যুত্থানে শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল এবং তারা রক্তও দিয়েছে। সেই শ্রমজীবীদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার আজ তাদের পেটে লাথি মারছে।

ব্যাটারি চালিত রিকশা বন্ধের নামে বামপন্থী নেতাকর্মীদের আটক করা হচ্ছে, ঢাকায় হকার উচ্ছেদ করা হচ্ছে, ১৪ মাসে ৭ জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। এখন নতুন করে বিভিন্ন শিল্পকারখানা বন্ধের পথে হাঁটা হচ্ছে। দেশের বন্দর ও কৃষি খাত বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে নিরপেক্ষ নির্বাচন হওয়া নিয়ে সংশয় রয়েছে। ব্যক্তি বা সংগঠন অপসারণে সাধারণ মানুষের মুক্তি হবে না; ব্যবস্থা পরিবর্তনই একমাত্র পথ।

তিনি সিলেটে আটককৃত সব নেতাকর্মীর অবিলম্বে মুক্তি দাবি করেন।সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews