‘মনী বাঁচাও, দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ — এই স্লোগানে মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন, যশোর আয়োজিত মতবিনিময় সভা আজ সোমবার বিকেল ৪টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের নামে দখলকৃত মুক্তেশ্বরী নদী অবমুক্ত করা, নদীর সীমানা উদ্ধার,দখলদার উচ্ছেদ এবং নদী সংস্কারের করণীয় নির্ধারণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান মুক্তেশ্বরী নদীর দুই তীর দখল করে স্থাপনা নির্মাণ করেছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং স্থানীয় পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে।
‘মুক্তেশ্বরী বাঁচাও আন্দোলন, যশোর’-এর নেতৃবৃন্দ জানিয়েছেন,যশোরবাসীর জীবন ও পরিবেশ রক্ষার স্বার্থে দখলকৃত নদীর জায়গা দ্রুত উদ্ধার ও সংস্কার করা জরুরি।
এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি,পরিবেশকর্মী এবং সাধারণ মানুষের ঐক্যবদ্ধ ভূমিকা প্রয়োজন।সভায় পরিবেশ আন্দোলনের নেতৃবৃন্দ,
সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা।

Leave a Reply