1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ধর্ষণের অভিযোগে গ্রেফতার আইয়ুব আলীকে নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং

  • সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ধর্ষণের অভিযোগে গ্রেফতার আইয়ুব আলীকে নিয়ে পুলিশের প্রেস ব্রিফিং

আশরাফুজ্জামান গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ৭০ বছর বয়সের এক বৃদ্ধা ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার মামলায় আসামি আইয়ুব আলীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ নভেম্বর) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু। গ্রেফতারকৃত আসামি আইয়ুব আলী সাদুল্লাপুর উপজেলার বাসিন্দা।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ১৯ অক্টোবর সকাল ১০টার দিকে আলীনগর গ্রামের বৃদ্ধা নারী তার বাড়ির উত্তরে রাশিদুল ইসলামে হলুদের জমিতে ছাগল চড়াতে যায়।

কিছুক্ষণ পর দুপুরের দিকে আসামি আইয়ুব আলী ওই বৃদ্ধাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনায় বৃদ্ধার ছেলে বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন।

তখন থেকে ধর্ষক আইয়ুব আলী আত্মগোপন যান। এ আসামিকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে রোববার (২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মহানগরের মোহাম্মদপুর থানাধীন ইত্যাদির মোড় নামক এলাকা থেকে আইয়ুব আলীকে গ্রেফতার করা হয়েছে।

গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব পিপিএম বলেন, অত্যন্ত গুরুত্ব সহকারে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করা হয়। ইতোমধ্যে ধর্ষণের শিকার বৃদ্ধার ডাক্তারি পরীক্ষাসহ আনুষঙ্গিক কার্যাদি সম্পন্ন করা হয়েছে।

এ দিকে ধর্ষক আইয়ুব আলী গ্রেফতার হওয়ায় মামলার বাদী ও ধাপেরহাট এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের এমন কঠোর ভৃমিকায় পুলিশের প্রতি সাধারন মানুষের আস্থা বিশেষ করে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবের প্রশংসা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। পুলিশ ইচ্ছে করলেই অনেক কিছুই সম্ভব তা আবার প্রমানিত হলো।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews