1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

সোমবার ০৩/১১/২৫ যশোরের সকল ওষুধের দোকান খোলা থাকবে

  • রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

সোমবার ০৩/১১/২৫ যশোরের সকল
ওষুধের দোকান খোলা থাকবে

যশোর অফিস :

যশোরে সকল ফার্মেসীর দোকান আজ সোমবার খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি যশোর শাখার সাবেক নেতৃবৃন্দ। সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষিত আন্দোলন কর্মসূচীর সাথে যশোর সমিতির সাবেক নেতৃবৃন্দ দ্বিমত পোষন করে আজ সোমবার যশোরের সকল ড্রাগ হাউজ ও ফার্মেসীর দোকান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

সমিতির যশোর শাখার সাবেক নেতৃবৃন্দ এবং সচেতন ঐষধ ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি গ্রুপ গতকাল সকালে যশোরের জেলা প্রশাসকের কাছে এসংক্রান্ত একটি লিখিত আবেদন করেন। ওই লিখিত আবেদনে ঐষধ ব্যবসার সাথে জড়িতরা দাবি করেন, আমরা যশোরের সচেতন ঐষধ ব্যবসায়ীরা দীর্ঘ দিন সঠিক নিয়ম মেনে ঔষধের ব্যবসা করে আসছি।

কিন্তু বর্তমানে অবৈধ দলখদার বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি অবৈধ ভাবে ক্ষমতা কুক্ষিগত করে সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে তাদের দ্বারা বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে নানা ধরনের অবৈধ সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে। তারই অংশ হিসেবে সমিতির অবৈধ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ অষুধ প্রস্তুতকারী কোম্পানী গুলোর নিকট থেকে আরো অধিক কমিশন প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে আজ সোমবার দেশব্যাপী সকল প্রকার ফার্মেসীর দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

কিন্তু আমরা যশোরের সচেতন ব্যবসায়ীরা মনে করি বর্তমানে দেশের ব্যবসা বাণিজ্যের অবস্থা এমনিতেই খুব খারাপ। জিনিষপত্রের উর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস উঠছে। দেশে একধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে। গোটা জাতি দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাটনী ট্রেনে চড়ে বসেছে। এমন একটি পরিস্থিতিতে জনগণ ঔষধ প্রস্তুতকারী কোম্পানী গুলোকে জিম্মি করে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ কেন্দ্রীয় সমিতির অবৈধ দখলদাররা বাড়তি মুনাফা লোভের আশায় আন্দোলনের যে ডাক দিয়েছে তা সম্পূর্ণ অবৈধ এবং অযৌক্তিক।

তাই আমরা যশোর সমিতির আওয়াধীন সকল সচেতন ব্যবসায়ীরা আজ কেন্দ্রের অবৈধ ক্ষমতাদখলকারীদের এই হটকারী সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি এবং একই সাথে আজ সোমবার যশোরের সকল ঔষুধ ব্যবসায়ীগণকে তাদের স্ব স্ব প্রতিষ্ঠান খুলে রাখার জন্য আহবান জানাচ্ছি। ঔষুধ একটি জরুরী পন্য। ফলে সকল ফার্মেসীর দোকান বন্ধ রেখে জনগণকে জিম্মি করে নিজেদের আখের গোছানো কোন দেশপ্রেমিক ব্যবসায়ীদের সিদ্ধান্ত হতে পারে না। এটা এক ধরনের হঠকারিতা।

লিখিত আবেদনে স্বাক্ষরাকারীদের মধ্যে আব্দুল হামিদ চাকলাদার ইদুল,নাজমুস সাকিব, মাসুদ রানা, আবুল কাশেম,ওমর সেলিম প্রমুখের নাম বিশেষ ভাবে উল্লেখযোগ্য।

এদিকে ব্যবসায়ীদের লিখিত আবেদনের প্রেক্ষিতে যশোরের জেলা প্রশাসনের পক্ষ থেকে যশোরের সকল ফাার্মেসী মালিকদের প্রতি দোকান খুলে রাখার আহবান জানানোর পাশাপাশি যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রস্তুত থাকার আহবান জানানো হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews