যশোরে জমি সংক্রান্ত বিরোধ, কর্মস্থলে দুর্ঘটনা ও সড়ক দুর্ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ রোববার সকালে পৃথক স্থানে এ ঘটনাগুলো ঘটে। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার বসুন্দিয়ার বিনিময়পাড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সকাল পৌনে ৯টার দিকে একই গ্রামের সিরাজ (৬৫), নজু (৬০), মিজান (৪৫) ও হামিদ (৭০) মিলে রবিউল ইসলাম (২৭) ও তার স্ত্রী মিম (২৫)এর ওপর হামলা চালায়।
অভিযুক্তরা দা-এর উল্টোপিঠ ও লাঠি দিয়ে রবিউলকে মারধর করে আহত করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানান,তার অবস্থা আশঙ্কামুক্ত।
সকাল সাড়ে নটার দিকে শহরের কদমতলা বারান্দিপাড়ায়, উপশহর সালভিশন এলাকার নির্মাণশ্রমিক শাহিনুর গাজী (৫০) ভবন নির্মাণকাজ করার সময় দুইতলা ভবনের অংশ ভেঙে একতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।
সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। পুরুষ সার্জারি ওয়ার্ডে তিনি বর্তমানে চিকিৎসাধীন, এবং চিকিৎসকরা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।
এছাড়া যশোরের মনিরামপুর উপজেলার ঢাকুরিয়া বাজার এলাকায় সকাল ৬টার দিকে হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেলে নড়াইলের দিকে যাচ্ছিলেন ভরাপুর গ্রামের সোহান (২৫)।
এসময় একটি কুকুর রাস্তায় পড়ে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়,
পরে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন,
তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনটি ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।

Leave a Reply