মণিরামপুর থানার সুযোগ্য অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান এর দিক নির্দেশনায় এস.আই (নিরস্ত্র) প্রসেনজিৎ কুমার মন্ডল, এসআই(নিরস্ত্র) মলয় বসু, এএসআই (নিরস্ত্র)


সোহেল রানা পারভেজ, এএসআই (নিরস্ত্র) শ্যামল সরকার সহ একটি চৌকস টিম থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ইং ০৮/১২/২০২২ তারিখ রাত ০৯.২০ টার সময় মণিরামপুর থানাধীন
হাকেবা গ্রামস্থ ঈদগাহ মাঠের পাশে পাকা রাস্তা সংলগ্ন জনৈক জলিল (৪০), পিং- মৃত বারেক এর ধানী জমি সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে ২৮ (আটাশ) বোতল ফেন্সিডিল সহ আসামী ফাতেমা বেগম (৩৭), স্বামী- মোঃ আইয়ুব আলী,
সাং-তিলকপুর, থানা- চৌগাছা, জেলা-যশোর কে এবং ফেন্সিডিল বহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক সহ ইজিবাইক চালক আসামী ২। মোঃ তরিকুল ইসলাম (৩৫), পিং- মৃত মোমিন শেখ, মাতা- মোছাঃ ছবরুন, সাং-কাদিরপাড়া, থানা- অভয়নগর, জেলা-যশোরকে গ্রেফতার করেন।


Leave a Reply