ঝিকরগাছায় পূজা পরিষদের বিজয়া পুনর্মিলনী ২০২৫ ও কপোতাক্ষ পরিষদের কমিটি গঠন করা হয়েছে। ৩১ অক্টোবর রাত ৯ টায় কপোতাক্ষ পূজা
পরিষদের আয়োজনে ঝিকরগাছা মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের তীরে সিঁড়িঘাট প্রাঙ্গণে এ বিজয়া পূর্ণমিলনী ২০২৫ অনুষ্ঠিত হয।
পূজা পরিষদের উপদেষ্টা বৃন্দাবন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ
ঝিকরগাছা উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কপোতাক্ষ পূজা পরিষদের উপদেষ্টা অধ্যাপক মৃণাল কান্তি দত্ত। বিশেষ অতিথি ছিলেন মৃত্যুঞ্জয় বাগ।
এছাড়াও উপস্থিত ছিলেন কপোতাক্ষ পূজা পরিষদের সদস্য বৃন্দ।
অনুষ্ঠানেপ্রীতিভোজের পর রনি বিশ্বাস সভাপতি ও দ্বীপ বাগকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Leave a Reply