1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহারুলকে পুলিশে সোপর্দ করলো জনতা

  • শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

যশোর সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শাহারুলকে পুলিশে সোপর্দ করলো জনতা

যশোর অফিস :

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ধরে পুলিশে সোপর্দ করেছেন জনতা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা। এরপর তাকে শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে সোপর্দ করে তারা। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক।

এদিকে, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে শাহারুল ইসলামের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

ঢাকা শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমাউল হক বলেন, তারা হঠাৎ খবর পান শিশু মেলা এলাকায় স্থানীয় জনতা নাশকতার পরিকল্পনা করছিল সন্দেহে একজনকে আটক করেছে। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে শাহারুল ইসলাম নামে ওই ব্যক্তিকে হেফাজতে নেয়। এখন জিজ্ঞাসাবাদ চলছে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আহসান হাবীব বলেন, শেরেবাংলা নগর থানা থেকে শাহারুল ইসলামের বিষয়টি আমাদের জানিয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এদিকে বুধবার যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরি করতে যেয়ে দুইজন আটক হন। এ ঘটনায় বৃহস্পতিবার শাহারুলসহ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, শাহারুলকে ওই মামলাতেও গ্রেফতার দেখানো হতে পারে। তাছাড়া শাহারুল ইসলামের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর যশোর ছেড়ে পালিয়ে যান শাহারুল ইসলাম। দীর্ঘদিন পর তিনি ফেসবুকে সরব হন এবং লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে নানা বক্তব্য দিতেন।

শাহারুল ইসলাম যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শাহীন চাকলাদারের অনুসারী ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিজেও দাপুটে নেতা হিসেবে পরিচিত ছিলেন।

এদিকে সর্বশেষ খবরে জানা যায় আটক আওয়ামী লীগ নেতা শাহারুল ইসলামকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ঢাকা আদালতে সোপর্দ করা হয়েছে।

শুক্রবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাউল হক।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews