মায়ের দায়ের করা মামলা তুলে নিতে হুমকী ও ছেলে সাক্ষী দেয়ায় প্রাণ নাশের হুমকী ধামকী দেয়ার ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পর কোতয়ালি থানা পুলিশ বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহন না করায় বাদি পক্ষ বড় ধরনের দূর্ঘটনার আশংকা করেছে।
ঘটনাটি যশোর সদরের রামনগর পিকনিক কর্ণার সরকারি কোয়ার্টার এলাকায়। অভিযুক্তরা হচ্ছে, রামনগর ক্ষণিকা পিকনিক কর্ণার মুছার চায়ের দোকানের পাশে মৃত আব্দুল মজিদ নবো এর ছেলে মিকাইল ও ইসরাফিলসহ অজ্ঞাতনামা ২/৩জন।
অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করেছেন, সদর উপজেলার রামনগর পিকনিক কর্ণার সরকারি কোয়ার্টাার লুৎফর রহমানের ছেলে কোরবান আলী।
অভিযোগে উল্লেখ করেন, বাদি সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন রামনগর,ক্ষণিকা পিকনিক কর্ণারে দীর্ঘদিন ধরে নির্বাহী বৃক্ষ পালনবিদ (সওজ) মালী পদে চাকুরী করে। সেই সুবাদে সরকারি কোয়ার্টারে বাদি ও তার মা-বাবা পরিবার থাকে।
অভিযুক্ত আসামীরা চাঁদাবাজসহ সন্ত্রাসী প্রকৃতির লোক। বিগত ২০১৯ সালে উল্লেখিত আসামীরা চাঁদাবাজীসহ সরকারি পুকুর হতে মাছ চুরি,গাছ চুরিসহ মারধোর ও সরকারি কোয়ার্টার ভাংচুর করায় পরবর্তীতে বাদির মা মোছাঃ তাসলিমা বেগম বাদি হয়ে যশোর কোতয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার নং ২৫,তারিখ ১২/০৫/২০১৯ ইং। বর্তমানে এসসি-১১৭০/২০, উক্ত মামলাটি বিচারাধীনসহ সাক্ষী গ্রহন চলছে।
উক্ত মামলায় বাদি ২য় সাক্ষী। গত ২০ অক্টোবর যশোর জজ কোর্টে সাক্ষী শেষে বাদি বাড়ির উদ্দেশ্যে রওয়ানা করায় পূর্ব শত্রুতার জের ধরে উল্লেখিতরা বাদিকে হুমকী ধামকী দেয় এবং একই দিন রাত পৌনে ১২ টার সময় বাদির বাড়িতে উল্লেখিত আসামী ও তাদের সহযোগীরা উল্লেখিত নাম্বারের মামলাটি তুলে নেওয়াসহ সাক্ষী দিতে নিষেধ করে।
তখন বাদি প্রতিবাদ করলে উল্লেখিত অভিযুক্তরা বাদিকে মারধোর করতে উদ্যত হয় এবং প্রকাশ্যে খুন গুমসহ হত্যা ও বাড়িতে ডাকাতি করার হুমকী দেয়। সাথে সাথে অভিযুক্তরা বাদির বাড়িতে ইট পাটকেল মেরে আতংকের সৃষ্টি করে। উল্লেখিতরা বাদি ও তার পরিবারকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকী দেয়।
অভিযুক্তদের আচারণ ও অব্যাহত হুমকীর কারণে বাদি ও তার পরিবারের লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভূগছে। বাদি ও তার পরিবারের লোকজন অভিযুক্তদের হামলাসহ বড় ধরনের ক্ষতি সাধনের আশংকায় কোতয়ালি থানায় গত ২১ অক্টোবর অভিযোগ দায়ের করেন।
অভিযোগ গ্রহন করার পর থানা কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন না করায় বাদি ও পরিবারের লোকজন চরম আশংকার মধ্যে দিনাতিপাত করায় পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply