যশোরের ঝিকরগাছা উপজেলার শিমুলিয়া ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে শিমুলিয়া ইউনিয়নের মোকামতলা দাখিল মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ রুবেল হোসেন।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের শূরা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “যুবকদের মাধ্যমে ইসলামের পক্ষে কাজ করার বিশাল সুযোগ এসেছে। আমরা মানুষের সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে চাই।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশিদ এবং উপজেলা যুব জামায়াতের সভাপতি আবিদুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন শিমুলিয়া ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার নুরুজ্জামান, জামায়াত নেতা আব্দুল মালেক, ইউসুফ আলী, ইমামুল কবির, আক্তার হোসেনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী ও এলাকাবাসীর উপস্থিতিতে সম্মেলন প্রাঙ্গণ উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

Leave a Reply