সততা,কর্মদক্ষতা,ন্যায়পরায়ণতা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাওয়া ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ভুপালি সরকারকে আবেগঘন স্মৃতিচারণের মধ্যে দিয়ে অশ্রুসিক্ত বিদায় জানানো হয়েছে।
ঝিকরগাছার সম্মিলিত নাগরিক সমাজ ও ঝিকরগাছা প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে দেওয়া এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম ইসলাম।
ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিদায়ী অতিথির হাতে সম্মাননা ক্রেস্ট, ফুলের তোড়া ও উপহার তুলে দেয়া হয়। সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ভূপালি সরকার তাঁকে দেয়া সংবর্ধনার জবাবে ঝিকরগাছা উপজেলাবাসির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের ঝিকরগাছায় যোগদান পরবর্তী ১৪মাসের কর্মময় জীবনের স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, প্রেস ক্লাবের সভাপতি ও অনুষ্ঠানের সঞ্চালক রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি, এনজিও প্রতিনিধি আবুল কালাম আজাদ, সাদামনের মানুষখ্যাত সায়েদ আলী,ছাত্র প্রতিনিধি আঁখি খাতুনসহ অনেকে।

ঝিকরগাছা উপজেলায় তাঁর যোগদান পরবর্তী শেষ কর্মদিবস পর্যন্ত তিনি রাষ্ট্রীয় স্বার্থে ও জনমানুষের কল্যাণে যেকোনো কর্মকাণ্ডে সিদ্ধান্ত গ্রহণে যেমন ছিলেন আন্তরিক,নিবেদিত তেমনি ক্ষেত্র বিশেষ অবিচল-অটল ও কঠোর।
স্মৃতিচারণমূলক বক্তব্যে বিভিন্ন বক্তার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এসেছে গুণী এই সরকারি কর্মকর্তার প্রতিটি কর্মকাণ্ড ঘিরে।
গরিব,দুঃখী,অসহায় ও ছিন্নমূল জনগোষ্ঠীর সেবাদানে মানবিকতার অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাওয়া সরকারি এই কর্মকর্তা বিভিন্ন সময়ে ভূয়সী প্রশংসার পাত্র হয়েছেন।
অবহেলিত গ্রামীণ জনপদের অবকাঠামো নির্মাণে সংশ্লিষ্ট গুটিকয়েক স্বার্থান্বেষী বাদে সার্বিক উন্নয়নে অসামান্য অবদান রাখায় সর্বমহলে প্রশংসিত হয়েছেন সদ্যবিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক ভুপালী সরকার। তিনি ২০২৪সালের ১০সেপ্টেম্বর ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক হিসেবে যোগদান করেন।
বৈষম্যবিরোধী গণআন্দোলন পরিবর্তিত অস্থির পরিস্থিতিতে যোগদানের পর থেকে কৃষি, শিক্ষা,স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ সকল খাতে একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিরলসকঠোর পরিশ্রম ও একনিষ্ঠভাবে অর্পিত দায়িত্ব পালন করেছেন।নবনির্মিত চারতলা বিশিষ্ট উপজেলা প্রশাসনিক ভবন,
সুপ্রসস্ত হলরুম,উপজেলা প্রশাসন স্কুল সংস্করণ ও বর্ধিতকরণসহ উপজেলা ক্যাম্পাসকে নান্দনিক সৌন্দর্যে সাজিয়েছেন তিনি। দৃষ্টিনন্দন চারতলা প্রশাসনিক ভবনটি তাঁর ‘অমর কীর্তি’। কিছু কাজ এখনো অসমাপ্ত ও চলমান রয়েছে। যার ধারাবাহিকতা রক্ষায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ভূমিকা রাখবেন বলে বিদায়ী অনুষ্ঠানে বক্তাদের পক্ষ থেকে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ভূপালি সরকার গ্রামীন অবকাঠামো নির্মাণের অংশ হিসেবে রাস্তাঘাটের পাশাপাশি হাটবাজার উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন তিনি। গদখালীর নবনির্মিত ফুলবাজার ও ফুল প্রসেসিং কেন্দ্র তার অন্যতম।
বলাবাহুল্য কৃষি বিভাগের লাগামহীন দুর্নীতির লাগাম টানতে গিয়ে তিনি অধস্থন কর্তাদের বিরাগভাজন হন বলে অভিযোগ ওঠে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজের গুণগতমান নিশ্চিত করতে কঠোর মনোভাব ও সিদ্ধান্তে অটল থাকায় স্বার্থান্বেষী গুটিকয়েক লোক তাঁকে ভালো চোঁখে দেখেননি!
ভূমিদস্যু,বালুমাটিখোর ও ভেজাল কারবারীদের বিরুদ্ধে একের পর এক মোবাইল কোর্ট পরিচালনা ও নিবৃত্ত করে আলোচিত ও প্রশংসিত হন এই সরকারি কর্মকর্তা।
তাঁর খাদ্যবান্ধব ডিলার নিয়োগ, হতদরিদ্রদের মাঝে বরাদ্দকৃত ভিজিএফ,ভিজিডি,বয়স্কভাতা,বিধবাভাতা,পঙ্গু, মুক্তিযোদ্ধাভাতা ইত্যাদিতে ‘শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা’ নিশ্চিত করতে কঠোর মনোভাব সর্বমহলে প্রশংসিত হয়ছে।

Leave a Reply