1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে পারিবারিক কলহে দুই নারীর আত্মহত্যা

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

যশোরে পারিবারিক কলহে দুই নারীর আত্মহত্যা

যশোর অফিস :

যশোরে পৃথক দুটি ঘটনায় পারিবারিক কলহের জেরে দুই নারী আত্মহত্যা করেছেন। একটি ঘটনা ঘটেছে কেশবপুরে,অন্যটি সদরের এনায়েতপুর এলাকায়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে কেশবপুর পৌরসভার অন্তর সড়ক সাহাপাড়া এলাকায় আঁখি সাহা (২৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কলপাড়ে থালাবাসন ধোয়ার সময় স্বামী সঞ্জয় সাহার সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আঁখি নিজের শয়নকক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেন।

কিছুক্ষণ পর স্বামী দরজা ভেঙে দেখতে পান, আঁখি ঘরের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলছেন। দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে,সদর উপজেলার এনায়েতপুর এলাকায় বুধবার (২৯ অক্টোবর) রাতে পারিবারিক বিরোধের জেরে কীটনাশক পান করেন সাফিয়া বেগম (৬০)।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি মারা যান।

পুলিশ জানায়,উভয় ঘটনাই প্রাথমিকভাবে পারিবারিক কলহজনিত আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। দুটি মৃতদেহই সংশ্লিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews