1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার উদ্ধার, বিপুল–সুমন–শাহারুলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৮১ বার পড়া হয়েছে

যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার উদ্ধার, বিপুল–সুমন–শাহারুলসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

যশোর অফিস :

যশোরে যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির সময় দুইজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০–৩৫ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের ঘোপ সেন্ট্রাল রোডের ‘আই.এন.বি ডিজিটাল’ নামের একটি প্রিন্টিং প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যানার তৈরির সময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন প্রতিষ্ঠানের মালিক নাহিদ বিল্লাহ ও আনোয়ার হোসেন বিপুলের ম্যানেজার দেবু প্রশাস মল্লিক। মামলায় আসামি করা হয়েছে সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল,

আওয়ামী লীগ নেতা মাহমুদ হাসান বিপুল, সাবেক পৌর কাউন্সিলর হাজী সুমন, হিটার নয়ন,সাবেক ইউপি চেয়ারম্যান শাহারুল ইসলাম, আব্দুল মান্নান মুন্না, রাজু আহমেদ ও মাহমুদ হাসান লাইফকে।

পুলিশ জানায়, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও আইসিটি আইন বন্ধের দাবিতে যুবলীগ বিক্ষোভ করবে—এমন ব্যানার তৈরি হচ্ছিল উক্ত প্রতিষ্ঠানে। অভিযান চালিয়ে কয়েকটি ব্যানার জব্দ করা হয়, যেখানে লেখা ছিল শেখ হাসিনার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার কর’অবৈধ আইসিটি আইন বন্ধ কর’।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল বলেন,ব্যানার তৈরির মাধ্যমে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করা হচ্ছিল।” আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে, এবং অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews