যশোরের ঝিকরগাছায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’র উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর বুধবার সকাল ১০টায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রশিদের সভাপতিত্বে কো-অর্ডিনেশন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ওলিয়ার রহমান, সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দিন,
একাডেমিক সুপার ভাইজার কামরুজ্জামান, আইসিটি অফিসার ওহিদুল ইসলামস, প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ স্বাস্থ্য বিভাগ ও টিকাদান কর্মসূচি সংশ্লিষ্টরা।
সভায় প্রতিটি মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শতভাগ টাইফয়েড টিকাদানের আওতায় নিয়ে আসতে সংশ্লিষ্টদের প্রতি জোরালো নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকার।

Leave a Reply