1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

যশোরে প্রথমবারের মতো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

যশোর অফিস :

এই প্রথমবারের মতো যশোরে আয়োজন হতে যাচ্ছে “জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট”। যশোরের হারানো ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনা ও তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এ উদ্যোগ নিয়েছেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।

তিনি বলেন, একসময় যশোরের ফুটবলাররা শুধু ঢাকা নয়, কলকাতার মাঠেও দাপট দেখিয়েছেন, কিন্তু সময়ের সঙ্গে সেই গৌরব ম্লান হয়ে গেছে।
১৭৮১ সালে প্রতিষ্ঠিত যশোর কালেক্টরেটের ইতিহাসে এ প্রথম জেলা প্রশাসকের উদ্যোগে এমন আয়োজন হতে যাচ্ছে।

এই উপলক্ষে দেশের নামকরা ডিজাইনারের তৈরি একটি নান্দনিক ট্রফি প্রস্তুত করা হয়েছে, যাতে রয়েছে ২২ ক্যারেটের দুই ভরি স্বর্ণ। মূল ট্রফির সঙ্গে বিজয়ী দলের জন্য থাকবে রেপ্লিকা ট্রফি ও আড়াই লাখ টাকার চেক পুরস্কার।

আয়োজনের দায়িত্বে আছেন যশোরের কৃতি ফুটবলার মাহাতাপ নাসির পলাশ। তিনি জানান, জেলার সব উপজেলা থেকে নবীন ও প্রবীণ খেলোয়াড়দের সমন্বয়ে দল গঠন করা হবে। লীগ বা নকআউট যে কোনো পদ্ধতিতে খেলা আয়োজনের পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসক বলেন,“যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে গড়ে তুলতে এই টুর্নামেন্ট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ফুটবলার মোহাম্মদ সফিকুজ্জামান বলেন,“জেলা প্রশাসকের এই উদ্যোগ যশোরের ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এই টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হলে যশোরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার ঘটবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews