1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চৌগাছা ও চুড়ামনকাটিতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ দুইজন গ্রেফতার, এক জন পলাতক

  • বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

যশোর চৌগাছা ও চুড়ামনকাটিতে মাদকবিরোধী অভিযানে গাঁজা-অ্যালকোহলসহ দুইজন গ্রেফতার, এক জন পলাতক

যশোর অফিস :

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে গাঁজা ও অ্যালকোহল উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার ও একজনকে পলাতক আসামি করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) চৌগাছা ও সদর উপজেলার এলাকায় এসব অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর অফিসের পক্ষ থেকে জানানো হয়, চৌগাছা পৌরসভার তারিনিবাস (কদমতলা) এলাকায় উপপরিদর্শক রাফিজা খাতুনের নেতৃত্বে অভিযানে হালিমা খাতুন (৫৩) নামে এক নারীকে আটক করা হয়।

এসময় তার বসতঘর থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তবে তার স্বামী মোঃ পুল্লাদ আলী ফকির (৬২) পলাতক রয়েছেন। এ ঘটনায় হালিমা খাতুন ও তার স্বামীর বিরুদ্ধে চৌগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, একইদিন বিকেলে যশোর সদর থানার চুড়ামনকাটি বাজার এলাকায় উপপরিদর্শক মদন মোহন সাহার অভিযানে ১০০ মিলিলিটার অ্যালকোহলসহ পলাশ সরদার (৩০) নামের এক যুবককে আটক করা হয়।

পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রেজওয়ান সরদারের নেতৃত্বে মোবাইল কোর্টে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২১ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।

মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক মোঃ আসলাম হোসেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews