ঝিকরগাছায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকের সহিত উদযাপিত হয়েছে।উপলক্ষে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৮ অক্টোবর সোমবার বিকাল ৪টায় স্থানীয় সোনালী মার্কেট চত্বরে র্যালীপূর্ব সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটনের
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সম্পাদক আলহাজ্ব
মিজানুর রহমান খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, সাবেক যুগ্ম-
আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আমিনুর রহমান মধু ও উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু।
এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য আল মামুন, ঝিকরগাছা পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল
ইসরাম জনি, উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, সদস্য সচিব শাহিন আলম বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির
সহ-সভাপতি খোরশেদ আলম, মোহাম্মদ শহিদুল ইসলাম, বিএনপি নেতা শাহিন আহম্মেদ, জাহিদ হাসান ব্যারেষ্টারসহ উপজেলা, পৌর ও ১১
ইউনিয়ন যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply