1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

নড়াইলে হামলার ঘটনায় গ্রেফতার ৫

  • সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ১২৬ বার পড়া হয়েছে

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকায় সনাতন ধর্মালম্বীদের বাড়ি, দোকান ও মন্দিরে হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১৭ জুলাই) বিকালে ও রাতে তাদের গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (১৮ জুলাই) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, হামলার ঘটনায় রবিবার রাতে ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা হয়েছে। মামলায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।এলাকার পরিস্থিতি এখন শান্ত। ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই বিকালে লোহাগড়া উপজেলার দিঘলিয়া এলাকার এক কলেজছাত্র ধর্মকে কটূক্তি করে ফেসবুকে একটি পোস্ট দেন বলে স্থানীয়দের অভিযোগ। এটিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিক্ষুব্ধ লোকজন দিঘলিয়া বাজারে সংখ্যালঘুদের বাড়ি ও দোকানপাটে হামলা চালান। এ সময় একটি বাড়িতে অগ্নিসংযোগ ও দুটি বাড়ি ভাঙচুর করা হয়। সেই সঙ্গে তিনটি মন্দিরে হামলার ঘটনা ঘটে। পরে দিঘলিয়া বাজারে ও সাহা পাড়ায় রাত ৯টা পর্যন্ত উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি চালায় পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এদিকে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার অভিযোগে ১৬ জুলাই রাতে এক কলেজছাত্রকে গ্রেফতার করে পুলিশ। এরপর রবিবার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সুত্র সময়ের খবর

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews