বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার ৬নং দোহাকুলা ইউনিয়নে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের ইন্দ্রা গ্রেমে বিকাল সাড়ে ৩ টায় শুরু হয়ে পরবর্তীতে গলগলিয়া,
চেচুয়াখোলা, তালবাড়ীয়া এলাকায় আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুল।
তিনি বলেন, “বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীই একমাত্র বিকল্প শক্তি। দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জামায়াতকে ক্ষমতায় আনলে জনগণ নিরাপদ ও শান্তিতে থাকবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক রফিকুল ইসলাম । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউনিয়ন আমির মাওলানা মো.আক্তারুজ্জামান ।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং দেশের সামগ্রিক কল্যাণে কাজ করে যাচ্ছে।

Leave a Reply