যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম বাজার কেরাতুল কোরআন হাফেজিয়া মাদরাসা ও ধলগ্রাম বাজার বণিক সমিতির উদ্যোগে রবিবার (২৬ অক্টোবর) এক বিশাল ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খতিবুল উম্মাহ, জামিয়া তলিমুল ইসলাম মাদরাসা ঢাকা’র প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি ফরিদ উদ্দীন আজহার, পরিচালক দারুল আজহার মডেল মাদরাসা, খুলনা।
উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন আন্দুলবাড়ী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট মাওলানা মোহাম্মদ অলিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ইসলামের আদর্শে সমাজ গঠনের আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, কুরআন-সুন্নাহর আলোকে সমাজ পরিচালিত হলে অন্যায়, অবিচার ও দুর্নীতি দূর হবে।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন। তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত যশোর-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী।
অ্যাডভোকেট বায়েজীদ হোসাইন তাঁর বক্তব্যে বলেন, “ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার আলোয় সমাজকে আলোকিত করতে পারলেই প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব। জনগণের অধিকার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply