1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোরে মাদক বিক্রি নিষেধ করায় যুবককে ছুরিকাঘাত ও গ্লাস দিয়ে গুরুতর আহত

  • রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

যশোরে মাদক বিক্রি নিষেধ করায় যুবককে
ছুরিকাঘাত ও গ্লাস দিয়ে গুরুতর আহত

বিশেষ প্রতিনিধি :

যশোর সদর উপজেলার এড়েন্দা বাজারে ছুরিকাঘাত ও চায়ের গ্লাস দিয়ে নুর নবী ইসলাম (৩৫) নামে এক যুবককে গুরুতর আহত করেছে আয়নাল (৪০)নামে এক ব্যক্তি।

ঘটনাটি ঘটেছে ২৬ অক্টোবর রোববার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এড়েন্দা বাজারের নতুন মসজিদের পাশে একটি চায়ের দোকানে। স্থানীয় সূত্রে জানা গেছে,আহত নুর নবী ইসলাম বাবুল আক্তারের ছেলে এবং তিনি যশোরের দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, নুর নবী এলাকায় মাদক ব্যবসা বন্ধে কাজ করছিলেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে প্রতিবেশী আয়নালের বিরোধ চলছিল। ঘটনার সময় চায়ের দোকানে বসা অবস্থায় আয়নাল হঠাৎ তাকে ছুরি ও চায়ের গ্লাস দিয়ে আঘাত করে গুরুতর আহত করে পালিয়ে যায়।

পরিবারের সদস্যরা আহত নুর নবীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে কোতোয়ালি থানার ডিউটি অফিসার জানায়,লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews