যশোরের কেশবপুরে শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় ছাত্রদল সভাপতি আজিজুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
হামলায় তিনি গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। এ সময় তার সঙ্গে থাকা আরও চারজন কর্মীও আহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কেশবপুর উপজেলার পাঁজিয়া ইউনিয়নের সাগরদত্তকাটিক গ্রামে অনুষ্ঠিত আট দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান।
ফাইনাল ম্যাচে কেশবপুরের বুড়ুলি হাডুডু একাদশ চুকনগর একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষ হওয়ার পর পুরস্কার বিতরণ শেষে কেশবপুর শহরে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। আহত আজিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।
স্থানীয়দের মতে, ঘটনার পেছনে রাজনৈতিক বা ব্যক্তিগত মনোভাব থাকতে পারে; তবে বিষয়টি তদন্তাধীন।






Leave a Reply