ইসলামী আন্দোলন বাংলাদেশ, রায়পুর ইউনিয়ন শাখার নির্বাচন বাস্তবায়ন কমিটির উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্টিত হয়েছে। শনিবার ২৫ অক্টবর ,
সন্ধায় রায়পুর বাজার মসজিদে ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ইজ্জতউল্লাহর সভাপতিত্বে এবং সেক্রেটারি
মাওলানা মুহাম্মাদুল্লাহর পরিচালনায়ে এদিনের সভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনী সভায় আগামী এক মাসের নির্বাচনী কার্যক্রমের পরিকল্পনা প্রণয়ন
ও পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নের জন্য বিভিন্ন উপ কমিটি গঠিন করা হয়।
অনুষ্ঠানে নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঘারপাড়া উপজেলা শাখার সেক্রেটারি প্রভাষক
মাওলানা ফজলুল করিম। এছাড়াও ইউনিয়ন শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।

Leave a Reply