1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

গৃহবধুর গোসলের ভিডিও ধারণ নিয়ে হামলা, থানায় মামলা

  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

গৃহবধুর গোসলের ভিডিও ধারণ নিয়ে হামলা, থানায় মামলা

যশোর অফিস :

যশোরে এক গৃহবধূর গোসলের ভিডিও ধারণ নিয়ে শক্রতার জেরে এক বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এতে বাড়ির কয়েকজন সদস্য রক্তাক্ত জখম হন। ঘটনাটি ঘটে গত ১৭ অক্টোবর যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বড় বালিয়াডাঙ্গা গ্রামে।

এ ঘটনায় শুক্রবার রাতে ছয়জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেছেন গৃহবধূর শাশুড়ি রঙ্গিলা বেগম। আসামিরা হলেন, ওই গ্রামের মুরসালিন ওরফে সালমান, তার ভাই তানভীর হোসেন, তোতা, মাসুদ, ইমামুল ও লিয়ন।

মামলায় রঙ্গিলা বেগম অভিযোগ করেছেন, তার পুত্রবধূকে বিভিন্ন সময় উত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন মুরসালিন। রাজি না হওয়ায় তিনি ষড়যন্ত্রের পরিকল্পনা করেন। এরই অংশ হিসেবে কয়েকদিন আগে পুত্রবধূর গোসলের ভিডিও ধারণ করেন মুরসালিন।

বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তার মোবাইল কেড়ে নেয় এবং পরে ফেরত দেয়। সে ঘটনার প্রতিশোধ নিতে গত ১৭ অক্টোবর সকাল ১১টার দিকে মুরসালিন ও তার সহযোগীরা চাইনিজ কুড়াল, শাবলসহ ধারালো অস্ত্র নিয়ে রঙ্গিলা বেগমের বাড়িতে হামলা চালায়।

এ সময় তার বড় ছেলেকে কুপিয়ে জখম করা হয়। ঠেকাতে গেলে রঙ্গিলা বেগম, তার জা বৃষ্টি খাতুন ও স্বামী মোশারেফকেও মারধর করে আহত করা হয়। পরে হামলাকারীরা হত্যার হুমকি দিয়ে চলে যায়।

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিছুটা সুস্থ হওয়ার পর রঙ্গিলা বেগম থানায় মামলা করেন।

তদন্ত কর্মকর্তা এসআই তানিম ইসলাম জানান, আসামিরা পলাতক রয়েছে। তাদের আটকের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews