1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর চৌগাছায় জমি ভাগাভাগি নিয়ে হামলা, মাতব্বর গুরুতর আহত

  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

যশোর চৌগাছায় জমি ভাগাভাগি নিয়ে হামলা, মাতব্বর গুরুতর আহত

যশোর অফিস :

যশোরের চৌগাছা উপজেলার মাকাপুর গ্রামে মৃত হায়দার আলীর জমি ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনায় কাজেম আলী (৬৬) নামে এক গ্রাম্য মাতব্বর গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মৃত হায়দার আলীর স্ত্রী লতিফা হায়দার, বড় ছেলে ইমামুল হাসান রুবেল, ছোট ছেলে আল ইমরান বাবু ও মেয়েরা লাভলী, লাকি ও বিউটির মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। লন্ডনপ্রবাসী ব্যারিস্টার মোর্তজা রাসেলকে বঞ্চিত করতে পরিবারের একাংশ ওই সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে আমিন (সার্ভেয়ার) দিয়ে হায়দার আলীর সম্পত্তি পরিমাপ ও ওয়ারিশ অনুযায়ী ভাগাভাগির কাজ চলছিল। এ সময় গ্রাম্য মাতব্বর কাজেম আলী, শফিকুল ইসলামসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ভাগাভাগি শুরু হলে আল ইমরান বাবু ও তার বোন লাভলী বাধা দেন। একপর্যায়ে তারা সানাউল্লাহর ছেলে রফিকুল ইসলাম, ইমামুল, আবির ও সুজনকে নিয়ে মাতব্বরদের ওপর হামলা চালান। এতে কাজেম আলী গুরুতর আহত হন।

আহতের স্বজনরা জানান, দুপুর দেড়টার দিকে তাকে মুমূর্ষু অবস্থায় যশোর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক ডা. সজল অধিকারী জানান, মারধরের পর কাজেম আলীর হার্টবিট অস্বাভাবিকভাবে বেড়ে যায়, ফলে তার শারীরিক অবস্থা অবনত হয়। তবে চিকিৎসা সঠিকভাবে চললে তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

স্থানীয়রা জানান, মৃত হায়দার আলী ছিলেন চৌগাছা বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা। তার মৃত্যুর পর থেকেই পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে এবং বিষয়টি নিয়ে স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews