1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

রুখবো দুর্নীতি,গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ এই শ্লোগানে আজ যশোর জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি হতে যাচ্ছে

  • শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

রুখবো দুর্নীতি,গড়বো দেশ,হবে সোনার বাংলাদেশ এই শ্লোগানে
আজ যশোর জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানি হতে যাচ্ছে

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে :

রুখবো দুর্নীতি,গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ এই শ্লোগানকে মুখরিত করে আজ রোববার ২৬ অক্টোবর সকাল থেকে শুরু হবে গণশুনানি। যশোর দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়ে আয়োজনে ও যশোর জেলা প্রশাসন,যশোর ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহযোগিতায় সকাল ৯ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন যশোরে গণশুনানি অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ সরাসরি গ্রহন করবেন দুর্নীতি দমন কমিশন এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দুর্নীতি দমন কমিশন কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী।ঘুষকে না,অর্থ পাচারকে না,অর্থ আত্মসাতকে না,দুর্নীতিকে না,

অবৈধ সম্পদকে না, জালিয়াতিকে না ও ক্ষমতার অপব্যবহারকে না শ্লোগানে শিল্পকলা একাডেমিকে সাজানো হয়েছে অন্য সাজে। গত এক সপ্তা পূর্ব থেকে দুর্নীতি দমন কমিশন,সমন্বিত জেলা কার্যালয়,যশোরে আয়োজনে যশোর শহরসহ বিভিন্ন ৬টি স্থানে বুথ স্থ্াপন করে দুর্নীতিবাজদের গণশুনানিতে অংশগ্রহনের জন্য অভিযোগ গ্রহন করা হয়েছে।

যশোর সদর উপজেলায় অবস্থিত যে কোন সরকারি, আধা-সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সেবা পেতে ঘুষ,দুর্নীতি বা হয়রানির শিকার হলে গণশুনানিতে আপনার অভিযোগ তুলো ধরুন আহবান জানানো হয়।

খোঁজ নিয়ে জানাগেছে, দুদকের এই কর্মসূচী ঘোষনার পর যশোর শহর ও শহরতলীতে গড়ে ওঠা বিভিন্ন সরকারি,আধা-সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা একেবারে নিশ্চুপ হয়ে যান। তারা দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে যাতে প্রশ্নে সম্মুখিন না হন তার জন্য একেবারে দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রেখেছেন।

খোঁজ নিয়ে জানাগেছে,সরকারি ও আধা-সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান,ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাকে গণশুনানিতে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে গণশুনানিতে অংশ গ্রহন করে যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠতেব সেই প্রতিষ্ঠানের প্রধানকে তার জবাব দেওয়া হতে পারে বলে সূত্রগুলো বলেছেন। দুর্নীতি দমন কমিশনের এই উদ্যোগকে দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠানের কর্মকর্তারা ভাল ভাবে গ্রহন করেননি।

তার কারণ এই কর্মসূচী ঘোষনার পর তাদের ঘুষ দুর্নীতি কর্মকান্ড ছেড়ে দিতে অনেক কষ্ট দিন অতিবাহিত করতে হচ্ছে। সূত্রগুলো মনে করেন,যে প্রতিষ্ঠানের প্রধান থেকে শুরু করে নিন্ম পর্যায়ের কর্মচারীরা সেবা প্রদানের নামে বিভিন্ন কৌশল নিয়ে ঘুষ/ উৎকোচ আদায় করেন। তারা গত এক সপ্তা যাবত এক প্রকান উপোস রয়েছেন।

নির্ভরযোগ্য সূত্রগুলো দাবি করেছেন, যশোরে দুর্নীতিগ্রস্থ অফিসের তালিকায় রয়েছেন যে সব প্রতিষ্ঠান তারা চিহ্নিত। তাদেরকে এই শহরের মানুষ চেনেন। তাদের দুর্নীতি কর্মকান্ড প্রকাশ হওয়ার দিন আজ শিল্পকলা একাডেমিতে।

দুর্নীতিতে পটুয়া সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেখানে মানুষ সেবা গ্রহনের আশায় যান অথচ সেখানে কিভাবে ঘুষ বাণিজ্যের শিকার হন সে ধরনের অভিযোগ আজ প্রকাশ্যে তুলবেন ভূক্তভোগিরা।

গণশুনানিতে দুর্নীতিগ্রস্থ সরকারি ও আধা-সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্নধারগন উপস্থিত থাকার কথা রয়েছে বলে সূত্রগুলো দাবি করেছেন।

তারপরও গণশুনানিতে সরকারি,আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত থাকবেন কিনা এ নিয়ে নানা সংশয় প্রকাশ করেছেন যশোরের বিভিন্ন পেশার মানুষ। খোঁজ নিয়ে জানাগেছে,

দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে গণশুনানিতে অংশ নিতে যশোরের উল্লেখযোগ্য সরকারি প্রতিষ্ঠানের প্রধানগণ শনিবার থেকে প্রস্তুুতি নিতে দেখা গেছেন। তারা তাদের প্রতিষ্ঠানের আদ্যপান্তর একটি রেকর্ড নিজের আয়ত্ব করার চেষ্টায় ছিলেন। গণশুনানিতে যাতে জবাব দিতে পারেন তার জন্য নিজেকে প্রস্তুুতি গ্রহন করতে দেখা গেছে।

যশোর জেলা শিল্পকলা একাডেমিতে গণশুনানির জন্য সকল প্রস্তুুতি সম্পন্ন করেছেন জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় যশোরে কর্মরত কর্মকর্তা ও সদস্যরা।

 

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews