1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

যশোর -৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের ধানের শীষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু

  • শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে

যশোর -৪ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের ধানের শীষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার :

আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। যশোর -৪ আসনের বিএনপি দলীয় প্রার্থী দাবি করে শুক্রবার বেলা ১১টায় ভাঙ্গুরা বাজার থেকে শুরু হয় পথসভা। কয়েকশ’ মোটরসাইকেল বহর নিয়ে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নে এই নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করেন বিএনপির এই নেতা।

এদিন জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুরা বাজার, দোগাছি মোড়, আলাদিপুর বাজার, ভিটাবল্যা বাজার, মিনা বাজারসহ বেশ কয়টি স্থানে পথসভায় বক্তব্য রাখেন তিনি।

এসময় টিএস আইয়ুব বলেন, আমারা সবাব মিলে মিশে ভোট দিব ধানের শীষে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ নিয়ে আমরা মাঠে ময়দানে।

ইতোমধ্যে আপনারা দেখেছেন আমাদের মনোনয়ন কনফার্ম হয়েছে। কিছু বিছিন্ন লোক বিছিন্নভাবে তারা বিভ্রান্ত করছে। কোন বিভ্রান্তিতে আপনারা কোন অবস্থাতে কান দিবেন না।

তিনি আরো বলেন, আপনারা আপনাদের মতো ধানের শীষের জন্য কাজ করে যান। ধানের শীষের বিজয় অর্জন করে আমাদের ঘরে ফিরতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান,

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল আল মামুন শের, প্রচার সম্পাদক আবু হুরায়রা আশা,

দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান জহরুল হক, বিএনপি নেতা হাফিজুর রহমান, গোলাম মোস্তফা শিকদার, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ,সদস্য সচিব বাবুল হাসান,

যুবদল নেতা সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন,

পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক লাভলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মসিউল আযম, সাধারণ সম্পাদক আব্দুল মানিক, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লা,

জামদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক ওসমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, ওয়ার্ড বিএনপি নেতা বাহারুল ইসলাম, শফিউদ্দিন মিনা, নিজাম উদ্দিন, সোলায়মান হোসেন,

আব্দুস সবুর, সিরাজুল ইসলাম, ইউনুস আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ রহমান, সাবেক ছাত্রদল নেতা নেতা মেফতাহ উদ্দিন,

জামদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম। এছাড়া পথসভায় অংশ নেন উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews