আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে যশোরের বাঘারপাড়ায় পৃথক পৃথক জনসভা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জামদিয়া ইউনিয়নে পথসভার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব।
একই দিন বিকেলে উপজেলা সদরের চৌরাস্তায় জনসমাবেশ করেন অভয়নগর উপজেলা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে এভাবে আলাদা কর্মসূচি দেওয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন সাধারন ভোটাররা।
এদিন সকাল ১১টায় ভাঙ্গুড়া বাজার থেকে শুরু হয় তার প্রথম পথসভা। কয়েকশ’ মোটরসাইকেল বহর নিয়ে বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ভাঙ্গুরা বাজার,
দোগাছি মোড়, আলাদিপুর বাজার, ভিটাবল্যা বাজার, মিনা বাজারসহ বেশ কয়টি স্থানে পথসভায় বক্তব্য রাখেন টিএস আয়ুব। এসময় তিনি বলেন, সকল ভেদাভেদ ভুলে আসুন একসাথে ধানের শীষে ভোট চাই।
তিনি বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের দুঃসহ নির্যাতন জেল-জুলুমের স্মৃতি চারনা করে বলেন, দল যদি একসাথে না থাকে তাবে আবারও বিএনপির ক্ষমতার বাইরে থাকার সম্ভাবনা আছে। সে সময় সেই পুরনো নির্যাতন ফিরে আসতে পারে।
তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ আসনের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন,
উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল আল মামুন শের, প্রচার সম্পাদক আবু হুরায়রা আশা, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান জহরুল হক, বিএনপি নেতা হাফিজুর রহমান, গোলাম মোস্তফা শিকদার,
পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহমেদ, সদস্য সচিব বাবুল হাসান, যুবদল নেতা সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক বিল্লাল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম খোকন,
পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক লাভলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মসিউল আযম, সাধারণ সম্পাদক আব্দুল মানিক, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লা, জামদিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি দাউদ হোসেন, সাধারণ সম্পাদক ওসমান হোসেন,
ওয়ার্ড বিএনপি নেতা বাহারুল ইসলাম, শফিউদ্দিন মিনা, নিজাম উদ্দিন, ছাত্রদলের সদস্য সচিব পারভেজ রহমান, সাবেক ছাত্রদল নেতা নেতা মেফতাহ উদ্দিন প্রমুখ।
একই দিন বিকেলে বাঘারপাড়া সদরের চৌরাস্তায় বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ৩১দফা প্রস্তাবনা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ জনসভা হয়।
এতে বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর বিএনপির সভাপতি ফারজী মতিয়ার রহমান। তিনি বক্তব্যে কেন্দ্রীয় নেতাদের কাছে স্বচ্ছ ভাবমুর্তির যে কোনো নেতাকে যশোর-৪ আসনে মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন অভয়নগর পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোড়ল, সাধারন সম্পাদক রেজাউল করিম মোল্লা, বাঘারপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন, অভয়নগর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন,
অভয়নগর শ্রমিক দলের সভাপতি ও সাবেক মেয়র রবিউল হোসেন, অভয়নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান, বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের সিদ্দীকি,
মশিয়ূর রহমান, বিএনপি নেতা হাদীউজ্জামান মিরান , অভয়নগর বিএনপি নেতারফিকুজ্জামান টুলু, হাবিবুর রহমান হাবিব, সিহাবুর রহমান প্রমুখ।

Leave a Reply