1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

মনিরামপুরে পাঁচ শহীদ স্মরণে কর্মসূচি পালিত

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

মনিরামপুরে পাঁচ শহীদ স্মরণে কর্মসূচি পালিত

যশোর অফিস :

যশোরের মনিরামপুরে ১৯৭১ সালের ২৩ অক্টোবর শহীদ পাঁচ বিপ্লবীকে শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে। বৃহস্পতিবার চিনাটোলার হরিহর নদীর তীরের বধ্যভূমিতে শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয় ৫৪তম শহীদ দিবসের কর্মসূচি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ বিপ্লবী স্মৃতি রক্ষা কমিটির উপজেলা আহবায়ক গাজী আব্দুল হামিদ এবং সঞ্চালনা করেন সদস্য শেখর বিশ্বাস। আলোচনায় বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা কমিটির সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য কমরেড তসলিম উর রহমান,

সংগঠনের প্রবীণ নেতা নাজিমুদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন, আসাদ স্মৃতি সংঘের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহেদুর রহমান ডেলটা, ২৪-শে ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক রাশেদ খান, বিপ্লবী নারী মুক্তি পরিষদের সদস্য জাহানারা মুক্ত,

বিপ্লবী যুব মৈত্রীর নেতা আহাদ আলী মুন্না, জাতীয় কৃষক খেতমজুর সমিতির অনিল বিশ্বাস ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির রাজু আহমেদ প্রমুখ।

এর আগে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন শহীদ স্মৃতি রক্ষা কমিটি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, বিপ্লবী যুব মৈত্রী ও বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ।

১৯৭১ সালের ২৩ অক্টোবর পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন মনিরামপুরের চিনাটোলা বাজার সংলগ্ন হরিহর নদীর তীরে কমরেড আসাদউজ্জামান আসাদ,

সিরাজুল ইসলাম শান্তি, আহসান উদ্দিন মানিক, মাশুকুর রহমান তোজো ও ফজলু দফাদার।আলোচনায় বক্তারা বলেন, শহীদ পাঁচ বিপ্লবী বিশ্বাস করতেন স্বাধীনতা শুধু পতাকা অর্জনের নয়,

বরং অন্ন, বস্ত্র, জমি ও মর্যাদার ন্যায্য অধিকারের লড়াই। তারা শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জীবন উৎসর্গ করেছিলেন।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews