1. admin@somajerchitro.com : admin :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
যশোরে সাতক্ষীরা কল্যাণ সমিতির উদ্যোগে শ্রমজীবীদের মাঝে মশারি বিতরণ যশোরের ফতেপুরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা, আটক ১ যশোরের শার্শা সীমান্তে ৫০ পিস ইয়াবাসহ একজন আটক তারেক রহমানের জন্মদিন উপলক্ষে যশোর জেলা যুবদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত সংঘাত নয়, সহযোগিতাই হোক রাজনীতির পথ – ইলিয়াস হোসেন মাঝি নড়াইলের কালিয়ায় কৃষকদল ও জাসাসের দুই নেতার বাড়িতে শোকের মাতম, দুই নেতাকে হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি কালিয়াকৈরে জামিয়া আরাবিয়া মাদ্রাসার তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত যশোরে আলোচিত শ্রমিক নেতা মিন্টু গাজী আটক টানা দুই দিনের বর্ষণের পানিতে ভাসছে পাকা ধান, দুশ্চিন্তায় বাঘারপাড়ার কৃষক ষ্টেট সিনেটর মাসুদ বললেন অভিবাসীদের বহিস্কারের পরিক্রমায় মেলানিয়াকে আগে করা উচিত

ঝিকরগাছায় আলোচিত ভ্যানচালক হত্যাকান্ডে জড়িত ৩ আসামী গ্রেফতার

  • বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

ঝিকরগাছায় আলোচিত ভ্যানচালক হত্যাকান্ডে জড়িত ৩ আসামী গ্রেফতার

কে এম ইদ্রিস আলী, ঝিকরগাছা প্রতিনিধি :

যশোরের ঝিকরগাছায় আলোচিত ভ্যান চালক মাসুদ রানা (২১) হত্যা কান্ডের সাথে জড়িত ৩ আসামীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতরা হলো,

সাতক্ষীরা জেলার পাটকেল ঘাটা থানাধীন ভৈরব গ্রামের আবুল কাশেমের ছেলে আলী হাসান (২৫), যুগিপুকুরিয়া গ্রামের সোহরাব হোসেনের ছেলে কামরুজ্জামান ওরফে কামরুল (৩৬) ও মোস্তফার ছেলে শরিফুল ইসলাম (৩৮)।

এছাড়া পলাশীর যাদবপুর গ্রামের আব্দুল আজিজ খানের ছেলে মামুন হোসেন (২৪) পালাতক রয়েছে।আটককৃতদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং তারা স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিয়েছে বলে ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী জানিয়েছেন।

জানাগেছে, শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের খালপাড়ের বাসিন্দা আব্দুল আজিজ ওরফে নুর মোহাম্মদের ভ্যানচালক ছেলে মাসুদ রানা গত (০৬ অক্টোবর) দুপুরে নিজের ভ্যানসহ নিখোঁজ হয়। পরদিন শার্শা থানায় তার বাবা জিডি করেন।

পরে ১০ অক্টোবর) বিকালে উপজেলার বায়সা ও আশিংড়ী গ্রামের মধ্যবর্তী স্থান আফিল মুরগী ফার্মের (গা-ঘেষে) রবিউল ইসলাম নামের এক ব্যক্তির নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের জানালার সাথে বাধা অবস্থায় মাসুদ রানার অর্ধগলিত লাশ উদ্ধার করে ঝিকরগাছা থানা পুলিশ।

হত্যাকান্ডের ঘটনায় ওই দিন অজ্ঞাতনামাদের আসামী করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামরা দায়ের করা হয়। যার নং-১০,তাং-১১/১০/২০২৫ ইং।

জানাগেছে, আটককৃত আসামী আলী হাসান (উলাশী হানেফের মাছের ঘেরের পাহারাদার আবুল কাশেমের ছেলে) ও পালাতক আসামী মামুন হোসেন ওইদিন দুপুরে ভ্যানচালক মাসুদ রানাকে ভাড়া করে প্রথমে নাভারন সাতক্ষীরা মোড় ও পুরাতন বাজার এলাকায় এসে মদ ও কোমলপানীয়সহ কিছু খাবার কেনাকাটা করে।

এরপর পুরাতন বাজার হয়ে বাঁয়সা বাজার ঘুরে আফিল ফার্মের পাশের ওই নির্মাণাধীন বাড়িতে যায়। সেখানে ভ্যানর দড়ি দিয়ে মাসুদ রানাকে স্বাসরোধ করে হত্যা করে ওই ঘরের জানালার সাথে ঝুলিয়ে রাখে।

পরে ভ্যানটি নিয়ে গিয়ে সাতক্ষীরা পাটকেলঘাটার যুগিপুকুরিয়া গ্রামের বাসিন্দা কামরুজ্জামান ওরফে কামরুল ও শরিফুলের নিকট বিক্রি করে।

ভাল লাগলে এই পোস্টি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই কেটাগরির আরো খবর

Categories

© somajerchitro.com 2022 All rights reserved
Theme Customized By BreakingNews