যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাসার মাস্টার এর সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।
বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, উপজেলা মহিলা দলের নেত্রী শাহানারা পারভীন, ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন,
সাধারণ সম্পাদক কবির আলমগীর ডালু, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।
বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply