কোতয়ালি গত বছরের একটি নিয়মিত মামলায় ছোট মামার পক্ষে হাজিরা দিতে এসে আদালতের বিজ্ঞ বিচারকের চোখ ফাঁকি দিলেও কারাগারে প্রবেশের সময় কারা কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছে হাজতী আসামী হিসেবে আগমন শামীম আহম্মেদ (২৭) নামে এক যুবক।
তিনি যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের জামশেদ আলীর ছেলে। সে তার ছোট মামা হাসান (৩৪) নামে হাজিরা দিতে এসেছিল। নিয়মিত মামলা আসামী হাসান বড় ভেকুটিয়া গ্রামের মন্টুর ছেলে।
কারাগার সূত্রে জানাগেছে,মঙ্গলবার ২১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬ টার সময় কোতয়ালি থানার মামলা নং২৪,তারিখ ঃ ৯/১১/২০২৪,জি,আর,৯৩১/২৪ধারাঃ ৪৪৮/৩২৩/৩৫৪/৩৮৪/৩৮৫/৩৮৬/৫০৬ দন্ড বিধি মামলার হাজতী আসামী হিসেবে শামীম আহম্মেদ বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,যশোর আদালতের মাধ্যমে যশোর কেন্দ্রীয় কারাগারে আগমন করেন।
এ সময় বিজ্ঞ আদালত হতে প্রাপ্ত তথ্য এবং আসামীর নাম,পিতার নাম, ঠিকানা যাচাইয়ের সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তা অসংলগ্ন হওয়ায় কারাগারের জেলার মোঃ আবিদ আহমেদ এর সন্দেহের সৃষ্টি হয়। তখন কারাগারে প্রিজন ইনমেট ডাটাবেজ সিস্টেম (পিআইডিএস) সিস্টেম এর মাধ্যমে উক্ত হাজতীর ফিঙ্গার প্রিন্টে ( জাতীয় পরিচয় নং(১৯৫৫১৪৭৪৪০) প্রকৃত নাম শামীম আহম্মেদ (২৭),পিতা মোঃ জামশেদ আলী,মাতার নাম মঞ্জুয়ারা বেগম,
স্ত্রীর নাম মোবাশে^রা জান্নাত আয়েশা,সাং ভেকুটিয়া থানা.কোতয়ালি, জেলা যশোর পাওয়া যায়। উক্ত মামলায় আসল আসামী অর্থাৎ হাসান (৩৪).পিতা,মন্টু,সাং- বড় ভেকুটিয়া থানা-কোতয়ালি,জেলা যশোর হতে ভিন্ন।
কারাগারে আগমনকারী বন্দির নাম,পিতার নাম,ঠিকানার গড়মিল পরিলক্ষিত হওয়ায় তাকে আরো জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে কারা কর্তৃপক্ষকে জানায় উল্লেখিত মামলার প্রকৃত আাসামী সে নয়। প্রকৃত আসামী হাসান তার আপন ছোট মামা যিনি বাইরে আছেন।
শামীম আহম্মেদ তার ছোট মামার পক্ষে বিজ্ঞ আদালতে হাজিরা দিতে এসেছিল এবং ইতোপূর্বে তিনি তার ছোট মামার নামে হাজির হয়ে জ্জ বার বিজ্ঞ আদালতে হাজিরা দিয়েছেন বলে স্বীকার করেন।
এ ব্যাপারে কারা কর্তৃপক্ষ বিজ্ঞ আদালতকে পত্রে মাধ্যমে অবহিত করেছে বলে জানাগেছে। প্রক্সি দিতে এসে কারাগারের জেলার মোঃ আবিদ আহমেদ এর হাতে আটক যুবক শামীম আহম্মেদ এর ব্যাপারে জেলারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, বিষয়টি আদালতে জানানো হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে প্রতারনা আইনে মামলা হবে।

Leave a Reply