বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট (আবাঃ) নিউটাউন যশোরের আয়োজনে মঙ্গলবার ২১ অক্টোবর সকালে ৩৬তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি খান মাসুম বিল্লাহ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শিক্ষা অফিসার মোঃ মাহফুজুল হোসেন,
উক্ত বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি ও যশোর জজ কোর্টের পিপি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এস.এম রবিউল আলম।
অন্যান্য অতিথির মধ্যে বক্তব্য রাখেন, ৫নং নতুন উপশহর ই¦উনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আজগার হোসেন,বিএনপি নেতা কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ অভিভাবক বৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি খান মাসুম বিল্লাহ কৃতি শিক্ষার্থী ও বিদ্যালয়ে বিভিন্ন ইভেন্ডে অংশগ্রহন করে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।

Leave a Reply