যশোরের চৌগাছা উপজেলার কান্দি গ্রামে গলায় ফাঁস দিয়ে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে নিজ ঘরে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তির নাম আব্দুল আজিজ (৬৫)। তিনি চৌগাছা উপজেলার কান্দি গ্রামের মৃত আব্দুল জলিল দফাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১২টার পর থেকে সকাল ৮টার মধ্যে কোনো এক সময়ে তিনি গলায় ফাঁস দেন। সকালে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
ঘটনার খবর পেয়ে চৌগাছা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
তবে মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে থানার ডিউটি অফিসার জানিয়েছেন।

Leave a Reply