যশোরের বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা বাজারে সোমবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সোমবার রাত সাড়ে ৪টার দিকে হঠাৎ বাজারের ফল ব্যবসায়ী কামালের দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে কামালের ৭টি ফ্রিজসহ কয়েক লাখ টাকার ফল ও অন্যান্য মালামাল পুড়ে যায়।
একইসঙ্গে রেজাউল, ইয়াকুব আলীসহ আরও পাঁচজন ব্যবসায়ীর দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, “প্রতিদিনের মতো দোকান বন্ধ করে রাতে বাড়ি গিয়েছিলাম। শেষ রাতে খবর পেয়ে বাজারে এসে দেখি দোকানে দাউ দাউ করে আগুন জ্বলছে।
তখন স্থানীয়রা একাধিকবার বাঘারপাড়া ফায়ার সার্ভিসে ফোন করলেও তারা ফোন রিসিভ করেননি।”পরে থানা পুলিশকে অবহিত করলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ততক্ষণে দোকানগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।অগ্নিকাণ্ডের সময় যশোর–নড়াইল ভায়া ঢাকা সড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত ফায়ার সার্ভিসের সাড়া না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

Leave a Reply