যশোরের ঝিকরগাছায় সরকারের বিপুল পরিমাণ খাস ও ভিপি তালিকাভুক্ত অপদখলীয় সম্পত্তির দখল পুনরুদ্ধারে তৎপরতা শুরু করেছে প্রশাসন।
এলাকাবাসী ও হাট ইজারাদারের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার ১৯অক্টোবর রবিবার দুপুরে সরেজমিন ঘটনাস্থল পরিদর্শনে গেলে অভিযোগের সত্যতা মিলেছে বলে তিনি গণমাধ্যম কর্মীদের জানান।
এসব সম্পত্তি অপদখলের ঘটনাটি ঘটেছে ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের বায়সা বাজারে।
প্রাপ্ত অভিযোগ সূত্রে ও ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে জানাযায়, নাভারন ইউনিয়নের বায়সা ও চাঁদপুর পৃথক মৌজায়
বায়সা গ্রামের মৃত তক্কেল দফাদারের ছেলে হযরত আলী ও তার স্ত্রী রূপালী বেগমসহ অন্যরা বিভিন্ন সময়ে নামে বেনাম জাল-জালিয়াতিমূলক সৃষ্ট দলিলের মাধ্যমে ৬৬শতক ভিপি তালিকাভুক্তসহ হরিহরনদের খাল শ্রেণির প্রায় ২একর সম্পত্তি ব্যক্তি মালিকানার দাবী করে আসছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার বিবাদী হযরত আলীর মালিকানার স্বপক্ষে তাৎক্ষণিক প্রদর্শিত কাগজপত্রাদির প্রাথমিক পর্যালোচনায় তফসিলভুক্ত সম্পত্তি গেজেট ভুক্ত বা ভিপি তালিকাভুক্ত উল্লেখ করে সরকারের অবস্থান পরিষ্কার করেন।
বিবাদী হযরত আলী পৃথক দাগের সম্পত্তিতে বাইসা দাখিল মাদ্রাসাটি ১০/১২বছর আগে তার পৈতৃক সম্পত্তিতে প্রতিষ্ঠিত দাবি করলেও স্থানীয়দের দাবি মাদ্রাসাটি ১৯৯৭সালে প্রতিষ্ঠিত ও ২০০৪ সালে এমপিও ভুক্ত হয়। ফলে,বিবাদী হযরত আলীর দাবি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এদিকে বাইসা-চাঁদপুর বাজারের ভিপি তালিকাভুক্ত জমিতে একাধিক ব্যক্তি দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বহুতল ভবন নির্মাণের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বাজারটির প্রধান সড়ক দুটি মৌজায় বিভক্ত করেছে।এর একটি চাঁদপুর ও অন্যটি বাইসা মৌজা। পাশাপাশি এ দুটি মৌজায় এসএ ৮২৬,৮২৭ ও ৮২৮পৃথক খতিয়ানের ৬১০,৬১১ ও ৬৩৫ দাগের ভিপি তালিকাভুক্ত জমিতে প্রায় ১৩০/৩২টি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। এরমধ্যে অপদখলকৃত দোকানপাট গড়ে তোলা হয়েছে প্রায় ৪৫টি। দ্বিতল ভবনসহ বিভিন্ন প্রতিষ্ঠান সরকারি তরফে যাদের কোন বন্দোবস্ত বা অনুমোদন নেই!
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, এই বাজারের কোল ঘেঁষে লম্বালম্বি একাধিক পুকুর। যা একসময়ে বয়েচলা ঐতিহাসিক হরিহর নদের শাখা খাল হিসেবে পরিচিতি ছিল। অথচ ভূমিদস্যুরা বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে এই খালের খাসজমি জালজালিয়াতি ও প্রতারণামূলক সৃষ্ট রেকর্ড-দলিলের মাধ্যমে মালিকানা দাবি করে পুকুরখনন করে গ্রাস করার অপচেষ্টা চালিয়ে আসছিল। যা এখনো অব্যাহত আছে বলে দাবি করেন স্থানীয়রা। তাদের দাবি বায়শা- চাঁদপুর বাজারের সরকারি খাস ও ভিপি তালিকাভুক্ত সম্পত্তি অবৈধ দখলদার মুক্ত করে রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করা হোক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র সরেজমিন পরিদর্শনকালে ভূমি অফিসের সার্ভেয়ার ফিরোজ আহমেদসহ বিভিন্ন কর্মকর্তার পাশাপাশি স্থানীয়দের মধ্যে এসময় উপস্থিত ছিলেন,বায়শা- চাঁদপুর বাজার কমিটির সাবেক সভাপতি গোলাম মোস্তফা, , সাবেক ইউপি সদস্য, ডাক্তার এবাদ আলী, বাজার কমিটির সেক্রেটারি শহিদুল ইসলাম, শওকত আলী, এরশাদ আলী, রবিউল ইসলাম, ইদ্রিস আলী, শিক্ষক আনোয়ার হোসেন, সাবেক মেম্বার সাইফুল ইসলাম, বাজার কমিটির বর্তমান সভাপতি মোরশেদ আলম, জুলফিকার হোসেন, সুজন হোসেন, আতিয়ার রহমানসহ অনেকে।

Leave a Reply