স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়ায় দেশব্যাপী বিএনপি জামাতের জ্বালাও পোড়াও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা ও বিক্ষোভ সমাবেশ সভাপতিত্ব করেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক মেয়র কামরুজ্জামান বাচ্চু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ আজগর আলী, যশোর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সাইফুজ্জামান ভোলা চৌধরী, উপজেলা আওয়ালীগের সাবেক দপ্তর সম্পাদক সচিন্দ্র নাথ বিশ^াস, দোহাকুলা ইউনিয়ন ্আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার,
জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিখিল কুমার আড্ঢ, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন চেয়ারম্যান আরিফুল ইসলাম তিব্বত,
ধলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, দরাজহাট ইউনিয়ন আওয়ামী কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলী, মাষ্টার মাহফুজ উদ্দীন, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান লিটন,উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রেহমান জেমাম বাবু, মোল্যা রাসেল আহম্মেদ প্রমুখ।
বৃহস্পতবার (৮ ডিসেম্বর) এ কর্মসূচির আয়োজন করেন উপজেলা জেলা আওয়ামীলীগের সভাপতি জাতীয় সংসদ রণজিৎ কুমার রায় সমর্থিত উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠন। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বাঘারপাড়ার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply