যশোরে স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক শাহারিয়ার সুজন যশোর শহরের খালধার রোড পন্ডিত পুকুর পাড়ের আব্দুল মতলেবের ছেলে।এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।
মামলায় ওই ছাত্রী অভিযোগ করেন, সুজনের সাথে তার মোবাইল ফোনে পরিচয় হয়। এক পর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়। এরমাঝে গত ৬ ডিসেম্বর সকাল ১০টার দিকে সুজন তাকে বিয়ের কথা বলে উ মার্কেট শিশু হাসপাতালের সামনে মোবাইলে ডেকে নিয়ে যায়। সারাদিন মোটরসাইকেলে ঘুরিয়ে বিয়ে না করে রাত ৮টার দিকে সুজনের বাসায় নিয়ে যায়। বিয়ের আশ্বাস দিয়ে সারারাত তাকে ধর্ষণ করে। পরের দিন ৭ ডিসেম্বর সকালে বিয়ে না করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে তিনি আইনের আশ্রয় নেন। পুলিশ যেয়ে সুজনকে আটক করে।
Leave a Reply